এক জায়গা থেকে চালান আপনার পুরো অনলাইন ব্যবসা

অর্ডার নেওয়া, স্টকের হিসাব, কুরিয়ার বুকিং আর অনলাইন স্টোর, সব এক ড্যাশবোর্ডে। বাংলাদেশে ব্যবসা যেভাবে চলে, সেভাবেই তৈরি।

  • অনলাইন স্টোর
  • অর্ডার
  • ইনভেন্টরি
  • কুরিয়ার বুকিং
  • ফ্রড প্রোটেকশন
  • রিপোর্ট

টেকনিক্যাল জ্ঞান লাগবে না। ফোন আর কম্পিউটার, দুটোতেই চলে।

আপনার ব্যবহার করা সার্ভিসগুলোর সাথেই কাজ করে

  • Pathao
  • Steadfast
  • RedX
  • bKash
  • SSLCOMMERZ
  • WooCommerce
  • Meta Pixel
  • Google Tag Manager

তিন ধাপে বিক্রি শুরু করুন

শপ তৈরি করুন

ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন। সাথে সাথেই পাবেন শেয়ার করার মতো নিজের শপের ঠিকানা।

প্রোডাক্ট যোগ করুন

ছবি, দাম আর ভ্যারিয়েন্টসহ প্রোডাক্ট আপলোড করুন, তারপর কুরিয়ার ও পেমেন্ট অ্যাকাউন্ট কানেক্ট করুন।

অর্ডার পাঠিয়ে দিন

সব অর্ডার আসে এক তালিকায়। কয়েক ক্লিকেই কনফার্ম করুন, কুরিয়ারে পাঠান আর ইনভয়েস প্রিন্ট করুন।

ব্যবসা চালাতে যা যা দরকার

অনলাইন শপের প্রতিদিনের সব কাজ এক জায়গায়। আলাদা কোনো সফটওয়্যার কিনতে বা জুড়তে হবে না।

এক ক্লিকে কুরিয়ার বুকিং

ঠিকানা আবার না লিখেই যেকোনো অর্ডার Pathao, Steadfast বা RedX-এ পাঠান। কনসাইনমেন্ট আর ট্র্যাকিংয়ের তথ্য অর্ডারেই ফিরে আসে, তাই পার্সেল কোথায় আছে সবসময় জানবেন।

অ্যাড যা শিখতেই থাকে

অ্যাড ব্লকার আর iOS-এর কারণে ব্রাউজার পিক্সেল অনেক ইভেন্ট হারায়। কনভার্সন সার্ভার থেকেও Meta আর Google-এ যায়, তাই ক্যাম্পেইন প্রয়োজনীয় ডেটা পেতেই থাকে।

পাঠানোর আগেই জানুন

ব্ল্যাকলিস্ট নম্বর, ডুপ্লিকেট আর ভুয়া বাল্ক অর্ডার যাচাই হয়, তাই খরচ হওয়ার আগেই খারাপ পার্সেল আটকাতে পারবেন।

সব গুদামের স্টক এক জায়গায়

প্রতিটি গুদাম আর ব্যাচের লাইভ স্টক দেখুন, এক গুদাম থেকে অন্য গুদামে পণ্য সরান। স্টক ফুরানোর আগেই বুঝতে পারবেন।

কাজে লাগার মতো হিসাব

বিক্রি, লাভ আর প্রোডাক্ট রিপোর্টে দেখুন কী বিক্রি হচ্ছে, কোথায় লাভ হচ্ছে, এরপর কী স্টক করবেন।

নিজের অনলাইন স্টোর

আপনার লোগো আর রঙে নিজের ঠিকানায় দ্রুতগতির স্টোর। কাস্টমার ফোন থেকেই দেখতে, অর্ডার করতে ও ট্র্যাক করতে পারবেন।

বিক্রি বাড়ানো ল্যান্ডিং পেজ

ডিজাইনার ছাড়াই একটি প্রোডাক্ট বা ক্যাম্পেইনের জন্য পেজ বানান, অর্ডার ফর্ম থাকবে পেজেই।

সব অর্ডার এক তালিকায়

ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ আর ম্যানুয়াল অর্ডার একসাথে আসে। স্ট্যাটাস দিয়ে ফিল্টার করুন, একসাথে কনফার্ম করুন, ইনভয়েস প্রিন্ট করুন।

সহজ প্যাকেজ

ছোট থেকে শুরু করুন, ব্যবসা বাড়লে প্যাকেজ বদলে নিন।

ফ্রি

প্রথম প্রোডাক্টগুলো দিয়ে শুরু করে দেখুন।

৳০/মাস

  • ১ জন স্টাফ
  • ১টি ল্যান্ডিং পেজ
  • ১০টি প্রোডাক্ট
  • ২০টি অর্ডার
  • বেসিক অ্যানালিটিক্স ও রিপোর্ট
  • ১টি থার্ড-পার্টি কুরিয়ার
  • Meta CAPI, FB Pixel, GTM, GA4
  • সাথে সাথেই ওয়েবসাইট
শপ চালু করুন

স্টার্টার

শুরু করার জন্য একদম উপযুক্ত।

৳৭৯৯/মাস

  • ৩ জন স্টাফ
  • ২টি ল্যান্ডিং পেজ
  • ৫০০টি প্রোডাক্ট
  • ৫০০টি অর্ডার
  • বেসিক অ্যানালিটিক্স ও রিপোর্ট
  • ১টি থার্ড-পার্টি কুরিয়ার
  • Meta CAPI, FB Pixel, GTM, GA4
  • নিজের ডোমেইন
শপ চালু করুন
সবচেয়ে জনপ্রিয়

প্রো

ব্যবসা বাড়াতে যা যা দরকার, সবকিছু।

৳১,৯৯৯/মাস

  • ১০ জন এজেন্ট
  • ১০টি ল্যান্ডিং পেজ
  • আনলিমিটেড প্রোডাক্ট
  • আনলিমিটেড অর্ডার
  • অ্যাডভান্সড অ্যানালিটিক্স ও রিপোর্ট
  • ৩টি থার্ড-পার্টি কুরিয়ার
  • Meta CAPI, FB Pixel, GTM, GA4
  • নিজের ডোমেইন
শপ চালু করুন

সচরাচর জিজ্ঞাসা

টেকনিক্যাল জ্ঞান লাগবে কি?

না। ফোনে ফেসবুক চালাতে পারলে শপও চালাতে পারবেন। সবকিছু ব্রাউজারেই চলে, কিছু ইনস্টল করতে হয় না।

নিজের ডোমেইন ব্যবহার করা যাবে?

হ্যাঁ। সাইন আপ করলেই শপের নিজস্ব ঠিকানা পাবেন, আর নিজের ডোমেইনও কানেক্ট করতে পারবেন।

কোন কোন কুরিয়ার ব্যবহার করা যাবে?

Pathao, Steadfast আর RedX যুক্ত করাই আছে। একবার অ্যাকাউন্ট কানেক্ট করুন, তারপর এক ক্লিকেই অর্ডার পাঠান।

ক্যাশ অন ডেলিভারিতে কাজ করে?

হ্যাঁ। অনলাইন পেমেন্টের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিও চলে, আর প্রতিটি অর্ডারে কত টাকা পরিশোধ হয়েছে তার হিসাব থাকে।

আপনার শপ চালু করতে প্রস্তুত?

আজই শপ সেট আপ করুন, নিন আপনার প্রথম অর্ডার।

শপ চালু করুন